কর্মমুখী শিক্ষা নিয়ে কাজ করবে বাংলাদেশ-বিশ্বব্যাংক

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৮:৫০ পিএম

কর্মসংস্থান উপযোগী শিক্ষা ব্যবস্থা প্রস্তুতে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক ভবিষ্যতে একসাথে কাজ করবে। আজ বুধবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর অ্যাবদুলেই সিকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়।

বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এবং শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্বব্যাংক তিনটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্প তিনটি হলো হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট), লানিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) এবং অ্যাক্সিলারেশন অ্যান্ড স্ট্রেন্দেনিং স্কিলস ফর ইকোনোমিক ট্রান্সফরমেশন (এসেট) প্রকল্প।

বৈঠকে এই প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এই সকল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান উপযোগী শিক্ষা ব্যবস্থা প্রস্তুত করা হবে।

এই সময় আরো উপস্থিত ছিলেন বিশ্বব্যাংক বাংলাদেশ অফিসের অপারেশনস ম্যানেজার গেইলি মার্টিন, লিড ইকোনোমিস্ট অ্যান্ড প্রোগ্রাম লিডার সৈয়দ আমির আহমেদ, সিনিয়র এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার মেহরিন এ মাহবুব, সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টি এম আসাদুজ্জামান প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত