প্রশ্ন: এক লোকের কর্মক্ষেত্র নিজ বাড়ি থেকে অনেক দূরে। কর্মক্ষেত্রে আসা যাওয়ার সুবিধার্থে বয়োবৃদ্ধ মা-বাবাকে নিজ বাড়িতে একা রেখে সেখানে গিয়ে বসবাস করা জায়েজ হবে কি? মা-বাবা এমন বৃদ্ধ যে, চলতে ফিরতে অন্যের সাহায্যের প্রয়োজন হয়।
-জুনাঈদ আহসান শাওন, নারায়ণগঞ্জ
উত্তর: বয়োবৃদ্ধ মা-বাবাকে একা রেখে অন্যত্র গিয়ে বসবাস করা জায়েজ নেই। তবে মা বাবা যদি অন্যত্র গিয়ে বসবাসের অনুমতি দেয় কিংবা মা বাবার সেবাশুশ্রুষা এবং তাদের প্রয়োজনীয় কাজে সহযোগিতা করার জন্য কাজের লোক রাখা হয় তাহলে অন্যত্র গিয়ে বসবাসের সুযোগ আছে। ফতোয়া তাতারখানিয়া ১৮/২৪২, ফতোয়া কাসেমিয়া ২৪/৩৩৭
