গাজীপুর থেকে নিখোঁজ এক স্কুলশিক্ষার্থীকে রাজধানী থেকে উদ্ধার করেছে ১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১ এপিবিএন)। রাজধানীর দারুস সালাম থানার ছোট দিয়াবাড়ি এলাকা থেকে ৬ মার্চ (বুধবার) স্কুলশিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ১ এপিবিএন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরের বাসন তেলিপাড়া গ্রামে আত্মীয়ের বাড়ি বেড়াতে এসে গত ২৬ ফেব্রুয়ারি নিখোঁজ হয় ওই স্কুলছাত্রী (১৩)। এ ঘটনায় সেদিনই বাসন থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। পরে ভুক্তভোগীর পরিবার ১ এপিবিএন, উত্তরা, ঢাকার অধিনায়ক বরাবর ২ মার্চ জিডির কপিসহ লিখিত আবেদন করে।
এরপর ১ এপিবিএনের একটি দল ডিএমপির দারুস সালাম থানার ছোট দিয়াবাড়ি থেকে ৬ মার্চ ওই কিশোরীকে উদ্ধার করে। এ সময় এক কিশোরকে (১৬) আটক করা হয়।
‘অবাধ তথ্যপ্রবাহ ও সরকারের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ করেছেন নকলা ইউএনও’