রাজধানীর হাজারীবাগে একটি বাসায় গলায় ফাঁস দিয়ে মনির হোসেন (২০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। জুয়ায় আসক্ত হয়ে অনেক টাকা খোয়ানোর পর হতাশা থেকে এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে বলছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ হাজারীবাগ বউবাজার সনাতনগড় এলাকার একটি ৫ম তলা বাড়ির ২য় তলা থেকে মনিরের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। তার বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আয়লা গ্রামে। বাবার নাম টিটন মিয়া।
মরদেহের সুরতহাল প্রতিবেদনে উপ-পরিদর্শক (এসআই) মো. কাছেদ মুন্সী উল্লেখ করেন, মনির বউবাজারের ওই বাসায় ভাড়া থাকতেন। তিনি নিয়মিত অনলাইনে জুয়া খেলতেন। এতে অনেক টাকা হেরেছেন। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সেই হতাশায় বৃহস্পতিবার দুপুর থেকে রাত বারোটার ভেতর যেকোনো সময় রুমের দরজা বন্ধ করে ফ্যানের সাথে তোয়ালে পেচিয়ে গলায় ফাঁস দেন তিনি। খবর পেয়ে মধ্যরাতে দরজা সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বাড়িটির ম্যানেজার মো. জসিম জানান, বাড়িটির ২য় তলায় মেসে থাকতেন মনির। বৃহস্পতিবার রাত ১২টার দিকে তার রুমমেট বাসায় ফিরে রুমের দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকি করেও কোনো সারা না পেয়ে পরবর্তীতে তারা থানায় খবর দেন। একটি কম্পানিতে চাকরি করতেন মনির। তার পরিবার গ্রামে থাকে।
প্রথম নারী বনরক্ষী দিলরুবা আক্তার মিলি