রাজধানীর ডেমরা পুলিশ লাইন্সে সাইদুল ইসলাম (২১) নামের এক পুলিশ কনস্টেবলের আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৭ জুলাই) ভোর ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাইদুলের চাচা মোহাম্মদ সোহাগ জানান, সাইদুল পারিবারিক কলহের জেরে ডিপ্রেশনে ছিল। রাত সাড়ে এগারোটার দিকে ডেমরা পুলিশ লাইনের ২০ তলা ভবনের ৭তলায় নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে চাদর পেঁচিয়ে ফাঁস দেয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সাইদুল পুলিশ কনস্টেবল পদে নয় মাস ধরে কর্মরত ছিলেন। তার বিপি নম্বর ০৭২৬২৬৬৪৬৫। ফেনী সদর উপজেলায় তার বাড়ি হলেও তিনি ডেমরা পুলিশ লাইনের ২০ তলা ভবনের ৭ তলায় থাকতো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।
এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭র সমর্থন পুনর্ব্যক্ত