মঞ্জু রানী কুন্ডু, বয়স ৯০ বছর। বয়সের ভারে নুয়ে পড়লেও ভোট দেওয়ার তীব্র ইচ্ছা তার। নাতি মো. পলাশকে বার বার বলছিলেন, তিনি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। ভালো করে চলাফেরা করতে পারেন না তিনি। তাই নাতির কোলে ভর করে এসেছেন ভোটকেন্দ্রে। ভোট দিতে পেরে তিনি খুবই আনন্দিত।
মঞ্জু রানী নগরীর ৯নং ওয়ার্ডের কালি বাড়ী রোড এলাকার বাসিন্দা। তিনি প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল ভোট দিতে আসেন।
মঞ্জু রানীর নাতি পলাশ কুন্ডু বলেন, ‘সকাল থেকে ঠাকুরমা (দাদি) ভোট দেওয়ার জন্য অস্থির হয়ে আছেন। অথচ তিনি ভালো করে হাঁটতেও পারেন না। তিনি কেন্দ্র দেখার ইচ্ছে পোষণও করেন। তাই ঠাকুরমার ইচ্ছে পূরণ করতে কোলে করে ভোটকেন্দ্রে নিয়ে এসেছি।
ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরের সব কটি পদে ভোট হচ্ছে আজ। প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নূরুল ইসলাম বলেন, ‘এ কেন্দ্রে মোট ভোটার ৩২৬০।
