বিয়ের দাবিতে অনশন

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৫:৫৬ পিএম

ঢাকার দোহারে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। 

আজ শনিবার (০৯ মার্চ) দুপুরে উপজেলার দক্ষিণ জয়পাড়া ঘোনা গ্রামে এঘটনা ঘটে। বিয়ের দাবিতে অনশনকারী প্রেমিকা একই গ্রামের প্রবাসী আওলাদ হোসেনের মেয়ে।

অনশনকারী জানান, দোহার ঘোনা গ্রামের জহির খানের ছেলে রোহান বিয়ের প্রলোভন দেখিয়ে গত দেড় বছর যাবৎ তার সাথে শারীরিক সম্পর্ক করছে। কিন্তু এখন রোহান বিয়ে করতে অস্বীকার করলে বিয়ের দাবিতে তিনি রোহানের বাড়িতে এসে অনশন করছেন।

অভিযুক্ত রোহানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি। পরে রোহানের পিতা জহির খান তার ছেলের সম্পর্কের কথা স্বীকার করে বলেন, আমার ছেলে যখন জানতে পেরেছে মেয়েটির আগে বিয়ে হয়েছিল এরপর সে সম্পর্ক থেকে সরে এসেছে। এখন সে আমার বাড়িতে চলে আসছে। জোর করে তো বিয়ে হয় না!

এঘটনায় অভিযুক্ত রোহানের পিতা জহির খান থানায় গিয়ে অভিযোগ করলে দোহার থানার উপপরিদর্শক (এসআই) ফারুক ঘটনাস্থলে পরিদর্শন করে বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও উভয় পক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত