সৌদিতে রবিবার রমজানের চাঁদ দেখতে মুসল্লিদের আহ্বান

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৬:৫৩ পিএম

আসন্ন পবিত্র রমজান মাসের চাঁদ দেখতে স্থানীয় মুসল্লিদের আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। রবিবার (১০ মার্চ) শাবান মাসের ২৯ দিন শেষ হবে। সে অনুযায়ী এদিন সন্ধ্যার আকাশে রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে। এজন্য স্থানীয় বাসিন্দাদের চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। খবর গালফ নিউজ

সৌদির সুপ্রিম কোর্ট জানিয়েছে, মুসল্লিরা খালি চোখ এবং দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার চেষ্টা করবেন। যদি কেউ চাঁদ দেখতে পান তাহলে নিকটস্থ কোর্টের কাছে জানানোর নির্দেশ দেয়া হয়েছে। 

পবিত্র রমজান মানবজাতির জন্য রহমত ও বরকতের মাস। এ মাসে আল্লাহ তার বান্দাদের বেশি বেশি ক্ষমা ও দয়া প্রদর্শন করেন।

এদিকে পবিত্র রমজানে মসজিদের ভেতরে ইফতার করা নিষিদ্ধ করেছে সৌদি আরব। মসজিদের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য দেশটির কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। দ্য নিউ আরবের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত