স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন ওবায়দুল কাদের

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৮:০৭ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুর থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন। শনিবার (৯ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ নম্বর ফ্লাইট যোগে সন্ধ্যা ৬টায় তিনি ঢাকায় পৌঁছান।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ ফ্লাইটে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকায় পৌঁছান।

এর আগে ওবায়দুল কাদের গত ৩ মার্চ স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত