এক সপ্তাহ আগেই প্রতিপিস লেবুর বাজারে বিক্রি হয়েছে পাঁচ টাকায়। ২০ টাকা হালিতে পাওয়া গেছে লেবু। তবে রমজান শুরুর প্রথম দিনেই এক লাফেই লেবুর হালি ৮০ টাকা বিক্রি হচ্ছে বাজারে। শসা বাজারভেদে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে প্রথম রমজানে।
রাজধানীর বাড্ডা কাঁচাবাজার, মহাখালী কাঁচাবাজার, জোয়ারসাহারাসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ইফতারের শরবতের জনপ্রিয় অনুষঙ্গ লেবুর চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়েছে।
এদিকে সবজির দামও রাতারাতি বেড়েছে। একদিনের ব্যবধানে প্রতিকেজি বেগুনে দাম বেড়েছে ৪০ থেকে ৬০ টাকা।
সরেজমিন দেখা গেছে, বাজারে ভালোমানের গোল বেগুন (তাল বেগুন) বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে। একদিন আগে এ বেগুন বিক্রি হয়েছে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে। অপরদিকে লম্বা বেগুন কিনতে কেজিপ্রতি গুনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। যা একদিনের ব্যবধানে বেড়েছে ৪০ থেকে ৬০ টাকা।
চাহিদামতো পণ্য কিনতে না পেরে মলিন চেহারায় ঘরে ফিরছেন অনেক মানুষ। পণ্যমূল্য বৃদ্ধির পেছনে এক দিকে বাজারের ওপর সরকারের নিয়ন্ত্রণ না থাকা, অন্যদিকে করের জালকে দায়ী করছেন ভোক্তারা।
সবজি বিক্রেতা নোয়াব আলী বলেন, আমরা যেমন দামে কিনি তেমন দামেই বেচতে হয়। সামান্য লাভেই বিক্রি করছি পণ্য। তবে রমজানে চাহিদা বেশি থাকায় দাম একটু বেশি।
খেজুর ও চিনির দাম নির্ধারণ করে দিল সরকার
কোন স্কুল কতদিন খোলা? চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়