লালমনিরহাটের আদিতমারী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির দাবিতে উদ্বোধনের দিনই বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি আটকিয়ে অবরোধ করেছেন স্থানীয়রা।
গতকাল মঙ্গলবার (১২ মার্চ) উদ্বোধনের প্রথম দিনেই রাতে আদিতমারী স্টেশনে আধা ঘণ্টা সময় ধরে ট্রেনটি আটকিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে রেলওয়ে কর্তৃপক্ষ ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
অবরোধকারীদের দাবি, জেলার পাঁচটি উপজেলার মধ্যে অন্যতম দীর্ঘ স্টেশনটিতে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি না রেখেই পরিপত্র জারি করা হয়। এতে উপজেলাবাসীর ভোগান্তি বাড়বে। নিরাপদ ভ্রমণ ও উপজেলার কৃষিপণ্য পরিবহনে এই স্টেশনে যাত্রা বিরতির দাবি আন্দোলনকারীদের। রাত ৮টা ৪৫ মিনিট থেকে ৯টা ১৫ মিনিট পর্যন্ত অবরোধেল পর রেলওয়ে কর্তৃপক্ষ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পুরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
গত সোমবার একই দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয়রা। এছাড়াও বুড়িমারী এক্সপ্রেস উদ্বোধন শেষে বিকেলে ফেরার পথে রেলওয়ে জিএমের ট্রেন আটকে বিক্ষোভ করেন আদিতমারী উপজেলাবাসী। পরে তার যাত্রাবিরতির আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেওয়া হয়।
আন্দোলনকারীদের নেতৃত্বে থাকা ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম জাহিদ বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। এই স্টেশনে যাত্রাবিরতি না থাকলে আমাদের কোনো উপকারেই আসবে না। এমনকি আমাদের ভাগে কোনো টিকেটও থাকবে না। এখানে টিকেট কাটারও সুযোগ থাকবে না। তাই আমরা এসব সুযোগ চাই। আমাদের দাবি মেনে নেওয়া না হলে আবারও শান্তিপূর্ণ আন্দোলন করে যাবো।
উদ্বোধনের দিনেই পাথর ছুড়ে বুড়িমারী এক্সপ্রেসের গ্লাস ভাঙল দুর্বৃত্তরা
প্রধান শিক্ষকের তিন লাখ টাকা ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল