চট্টগ্রামে সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করা শ্রীলঙ্কার পঞ্চম উইকেটে ৬৯ রানের জুটি গড়ে ফেলেছিলেন কুশল মেন্ডিস ও জানিথ লিয়ানাগে। ক্রমেই ভয়ঙ্কর হতে যাওয়া কুশল মেন্ডিসকে থামিয়েছেন তাসকিন আহমেদ।
লেংথ থেকে টেনে মারতে গিয়েছিলেন মেন্ডিস, মিড অনে থাকা বাংলাদেশ অধিনায়ক নাজমুলকে পার করাতে পারেননি শ্রীলঙ্কা অধিনায়ক। তিনি আউট ৭৫ বলে ৫৯ রান করে। ৭৫ বলের ইনিংসে ৫টি চার ও একটি ছক্কা মেরেছেন কুশল মেন্ডিস
৪০তম ওভারের আগে পঞ্চম উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা, যে ব্রেকথ্রু বেশ দরকার ছিল স্বাগতিকদের।
শেষ পাওয়ার প্লের প্রথম ওভারেই তাসকিন আবার ফিরিয়ে দেন ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। তার শর্ট বলে র্যাম্প শট খেলতে গিয়ে ডিপ থার্ডে মিরাজের হাতে ধরা পড়েছেন হাসারাঙ্গা। ১৪ বলে করেছেন ১৩ রান।
মাহিশ থিকশানাকেও বেশিক্ষণ টিকতে দিলেন না তাসকিন। শর্ট বলে ব্যাটের বাইরের কানায় লেগে স্লিপে ধরা ক্যাচ দিয়ে ফিরলেন থিকশানা। বাম দিয়ে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন লিটন দাস
৭ বলে ১ রান করেছেন থিকশানা। নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন প্রামোদ মাদুশান।
৪৩ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৭ উইকেটে ২২৫ রান। জানিথ লিয়ানাগে ৫৭ বলে ৫৪ রানে খেলছেন।
