জাবিতে প্রতিবাদী গণ-ইফতারের আয়োজন

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৮:৫৫ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে ইফতার পার্টি আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় প্রতিবাদ জানিয়ে গণ-ইফতারের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় খেলার মাঠে ৪৯ ব্যাচের উদ্যোগে এই গণ-ইফতারের আয়োজন করা হয়। ইফতারে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন আয়োজকরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইফতার কর্মসূচির আয়োজকদের মধ্যে একজন গণিত বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী শাফায়েত মীর বলেন, ‘দেশের দুটি বিশ্ববিদ্যালয়ের মুসলিম উম্মাহর ধর্মীয় আবেগ ইফতার মাহফিল নিষিদ্ধ করার যে দুঃসাহস দেখিয়েছে তারই প্রতিবাদের আজকের এই আয়োজন। যারা অসাম্প্রদায়িক দেশে এমন সাম্প্রদায়িক আচরণ করেছে তাদের প্রতি ধিক্কার জানাই।’

রসায়ন বিভাগের ৪৯ তম আবর্তনের আরেক শিক্ষার্থী রাকিব হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সবাই মিলে উৎসবমুখর পরিবেশে যুগ যুগ ধরে ইফতার পার্টি হয়ে আসছে। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের দুটি বিশ্ববিদ্যালয় সে রেওয়াজের উপর নিষেধাজ্ঞা আরোপ করে মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। আমরা তারই প্রতিবাদ জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইফতারের আয়োজন করেছি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত