দৈনিক দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ের বায়তুন আমিন জামে মসজিদের সামনের সীমানা প্রাচীরে গেটের তালা খুলে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সান্তাহার রেলওয়ের বায়তুন আমিন জামে মসজিদের সামনের সীমানা প্রাচীরের গেটে তালা দিয়ে রেখেছিল রেলওয়ে কর্তৃপক্ষ। মসজিদের সামনের এই দরজায় তালা দেওয়ায় নামাজে যেতে বিপাকে পড়তে হচ্ছিল মুসল্লিদের। এ নিয়ে গত ২৭ ফেব্রুয়ারি দৈনিক দেশ রূপান্তর অনলাইনে 'মসজিদের সামনের সীমনা প্রাচীরের দরজায় তালা; ঝুঁকি নিয়ে নামাজে মুসল্লিরা' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। এ নিয়ে প্রতিবেদকসহ স্থানীয় কাউন্সিলর ও মুসল্লিদের সঙ্গে একাধিকবার সমঝোতার মাধ্যমে গেটের তালা খুলে দেওয়ার চেষ্টা করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। তবে তাদের দেওয়া শর্তে মুসল্লিরা রাজি না হওয়ায় গেটের তালা খুলে দেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ। অবশেষে সংবাদ প্রকাশের প্রায় ১৩ দিন পর মসজিদের সামনের সীমানা প্রাচীরের সেই তালা খুলে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।
সান্তাহার পৌর শহরের স্টেশন কলোনি এলাকার শামীম নামের এক মুসল্লি দেশ রূপান্তরকে ধন্যবাদ জানিয়ে বলেন, মুসল্লিরা অনেকবার রেলওয়েতে বলার পরও এই গেটের তালা তারা খুলে দেয়নি। পরে দেশ রূপান্তর পত্রিকায় সংবাদ প্রকাশের পর রেলওয়ে নিরাপত্তা বাহিনী তালা খুলে দেয়।
সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক নূর এ নবী বলেন, দেশ রূপান্তর পত্রিকায় সংবাদ প্রকাশের পর মসজিদের সামনের সীমানা প্রাচীরের গেটের তালা খুলে দেওয়া হয়েছে।
বিজ্ঞানী চরিত্রে অভিনয় করলেন মুরাদ