গোপালগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নেওয়া প্রতারক চক্রের নারীসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) গভীর রাতে সদর উপজেলার বোড়াশি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কাশালিয়া গ্রামের ফেরদাউস মিয়ার ছেলে শাকিল মিয়া (২১), গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশি পশ্চিমপাড়া এলাকায় মৃত আশরাফ শিকদারের ছেলে বিল্লাল শিকদার (২৫), একই উপজেলার বাঁশবাড়ী গ্রামের কামাল শেখের ছেলে বাধন শেখ (২৪) ও সিঙ্গারকৃল গ্রামের ইমরুল মল্লিকের মেয়ে মাবিয়া শেখ (১৮)।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, শুক্রবার (১৫ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
