আওয়ামী লীগকে ‘সোমালীয় জলদস্যু’ বললেন সাইফুল হক

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৯:৫০ পিএম

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক বলেছেন, ‘সোমালীয় জলদস্যুরা বাংলাদেশের একটি জাহাজ দখল করে নিয়ে নাবিকদের জিম্মি করেছে। তেমনি এই আওয়ামী লীগ সোমালীয় জলদস্যুদের মতো বাংলাদেশকে দখল করে নিয়েছে, এরা হচ্ছে দখলদার সরকার।’

শুক্রবার (১৫ মার্চ) রাজধানীর বিজয়নগরে আমার বাংলাদেশ পার্টির (এবি) উদ্যোগে আয়োজিত গণ-ইফতার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

সাইফুল হক বলেন, ‘আজ মানুষ বাজার করতে পারে না, কথা বলতে পাওে না। সরকার একবার শুল্ক বাড়ায়ে আমদানি কমায়ে জিনিস পত্রের দাম বাড়াচ্ছে, আবার মজুতদারি করে দাম বাড়াচ্ছে। যারা এই সমস্ত ব্যবসায় জড়িত সবাই সরকারের মদদপুষ্ট গোষ্ঠী।’

তিনি বলেন, ‘এই সরকার সিন্ডিকেটের সরকার, লুটেরাদের সরকার। ব্যাংক, শেয়ার বাজার থেকে শুরু করে সবকিছু লুট করছে এই সরকার বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে। আমদানি সহ বাজার ব্যবস্থাও চলছে সরকারের মাফিয়া চক্রের মাধ্যমে। উন্নয়নের নামে চলছে লুটপাট। আমলা আর পুলিশ দিয়ে সরকার জনগণের ভোটাধিকার লুট করার কারণে সরকারি কর্মকর্তারাও দূর্নীতির সাগরে নিমজ্জিত। এই সরকার এখন গ্যাসের দাম বাড়াচ্ছে, বিদ্যুতের দাম বাড়াচ্ছে, আর জিনিস পত্রের দাম বৃদ্ধির জন্য বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দল সমুহের উপর দায় চাপাচ্ছে।’

এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত গণ-ইফতারে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় অফিস সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহবায়ক এবিএম খালিদ হাসান, সহকারী সদস্যসচিব শাহ আব্দুর রহমান, মাসুদ জমাদ্দার রানা, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক গাজী নাসির, যুগ্ম সদস্যসচিব কেফায়েত হোসেন তানভীর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, মহানগর উত্তরের সদস্যসচিব সেলিম খান,  যুগ্ম সদস্যসচিব আব্দুর রব জামিল, ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স, সদস্যসচিব আশরাফুল নির্ঝর, কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক, মশিউর রহমান মিলু, রিপন মাহমুদ, সুলতানা রাজিয়া, ফেরদৌসী আক্তার অপি, আমেনা বেগম, শীলা আক্তার, যুবনেতা মাহমুদ আজাদ, মিঠু,  পল্টন থানার আহবায়ক আব্দুল কাদের মুন্সি, যাত্রাবাড়ী থানার সমন্বয়ক সিএম আরিফসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত