চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার এবারো একই পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এবার তাদের পরিষদের পুরোনো শিল্পীদের পাশাপাশি নতুন শিল্পীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রকৃত শিল্পীদের নিয়েই শিল্পী পরিষদ গঠন করা হবে। তরুণ ও নতুন শিল্পীদের নিয়েই এবার মাঠে আসবেন তারা।
জায়েদ খানের সদস্য পদ বাতিল প্রসঙ্গে তিনি বলেন, ‘শিল্পী সমিতির কার্যকরী পরিষদের সিদ্ধান্ত মোতাবেকই তার সদস্য পদ বাতিল করা হয়। এটা আমার একক সিদ্ধান্ত নয়।’
রবিবার বিকালে নরসিংদীতে একটি ফ্যাশন শোরুমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এদিকে, সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজ প্যানেলের সভাপতির সঙ্গে পরিচয় করিয়ে দিলেন চিত্রনায়িকা ও আসন্ন শিল্পী সমিতির নির্বাচনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুণ আক্তার।
নিপুণের প্যানেলে সভাপতি পদে নির্বাচন করবেন চলচ্চিত্রের সোনালি দিনের জনপ্রিয় অভিনেতা মাহমুদ কলি। রবিবার (১৭ মার্চ) সন্ধ্যায় এফডিসিতে ইফতারের পর এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেন অভিনেত্রী নিজেই।
বঙ্গোপসাগরে লাফ দিয়ে গুরুতর আহত চিত্রনায়ক ইমন
শাকিবকে আগেই বলছিলাম বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তুমি সুন্দর হবা: মুনমুন