রাজধানীর মালিবাগ মোড়ে একটি হোটেলে গ্যাস লাইনের গোলযোগের কারণে আগুনে ৩ কর্মচারী দগ্ধ হয়েছে। এরা হলেন মারুফ (১৬), জুলহাস (১৭) ও সবুজ (২৪)।
আজ বুধবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মালিবাগ মোড় হোসাফ টাওয়ার সংলগ্ন একটি গলিতে শাহজালাল হোটেলে এই দুর্ঘটনাটি ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।
তাদের হাসপাতালে আনা হোটেলটির কর্মচারী তৌহিদ জানান, হোটেলের গ্যাস লাইন পাইপের গোলযোগ থেকে হঠাৎ আগুনে ধরে যায়। এতে পাশেই থাকা ৩ কর্মচারী দগ্ধ হন। ঘটনার পরপরই আগুন নিভিয়ে ফেলা হয়। আর দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান,৩ কর্মচারীকে ঢাকা মেডিকেলের পুরাতন বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দেশের জনগণ ত্রিশংকু অবস্থায় রয়েছে: মির্জা আব্বাস