৪১তম বিসিএসে নিয়োগের সুপারিশ পেলেন ২৪৫৩ জন

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৫:৩৭ পিএম

৪১তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সুপারিশ পাওয়া ২ হাজার ৪৫৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

নির্ধারিত শর্ত মেনে নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের আগামী ২৮ এপ্রিল সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগে যোগ দিতে বলা হয়েছে।

এর আগে গত বছরের ৩ আগস্ট এই বিসিএসে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করেছিল পিএসসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত