এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ ছাড়া শিক্ষার্থীকে অসহযোগিতা করায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুনায়েদ হালিমকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এ সিদ্ধান্তের কথা জানান।
উপাচার্য বলেন, আজকের জরুরি সিন্ডিকেট সভায় তথ্য প্রমাণের ভিত্তিতে শাহেদ ইমনকে বহিষ্কার করেছি আর বিভাগের চেয়ারম্যান জুনায়েদ হালিমকে অব্যহতি দিয়েছি। বিভাগের চেয়ারপারসন হিসেবে তার আমাদেরসহ মিমকে সাহায্য করার দরকার ছিল। কিন্তু তা তিনি করেননি।
তিনি আরও বলেন, অবন্তীসহ মিমের বিষয়ে তদন্ত হচ্ছে। মিমকে ভাইভা, পরীক্ষায় নানাভাবে হেনস্তার শিকার হতে হয়েছে। পুনরায় মিমের পরীক্ষা নেওয়ার ব্যবস্থার করা হয়েছে।
