রাশিয়ার সামারা অঞ্চলে একটি তেল শোধনাগারে ড্রোন হামলা হয়েছে। এর ফলে তেল শোধনাগারটিতে লাগা আগুন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা।
বেলগোরোডের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ টেলিগ্রামে এক বার্তায় জানিয়েছেন যে, যে তার অঞ্চলের দুটি এলাকায় ড্রোন দ্বারা হামলা হয়েছে।
তিনি লিখেন যে, এটি একটি কঠিন সকাল হতে চলেছে।‘ হামলায় একজন বেসামরিক নিহত হয়েছেন এবং অন্য দুইজন আহত হয়েছেন বলেও জানান তিনি।
এদিকে গভর্নর দিমিত্রি আজারভ টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, সামারা অঞ্চলের স্থানীয় তেল শোধনাগারগুলো বেশ কয়েকটি ড্রোন হামলার শিকার হয়েছে।
হামলার ঘটনায় কুইভিশেভ তেল শোধনাগারে আগুন ছড়িয়ে পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তিনি।
জানা গেছে, রাশিয়ার সামারা অঞ্চলের সবচেয়ে বড় তেল শোধনাগার এটি। যার পরিচালনার দায়িত্বে রয়েছে রোসনেফ্ট। বছরে সাত মিলিয়ন টন তেল উৎপাদন করতে পারে এটি।
তবে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে অধিকাংশ ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করেছে ইউক্রেন। বিশেষ করে রাশিয়ার তেল শোধনাগার লক্ষ্য করে হামলা বাড়িয়েছে ইউক্রেন। এতে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধের তীব্রতা বেড়েছে।
তবে বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধির আশঙ্কায় এই ধরনের হামলা থেকে ইউক্রেনকে বিরত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
পশ্চিম তীরে ৮০০ হেক্টর জমি দখল করল ইসরায়েল