রাশিয়ার রাজধানী মস্কোতে কনসার্ট হলে মুখোশ পরা বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৩ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১৪০ এর অধিক। এর মধ্যে গুলি চালানোর ঘটনায় চার সন্দেহভাজন বন্দুকধারীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২০ বছরের মধ্যে এটি রাশিয়ার সবচেয়ে মারাত্মক হামলা। খবর বিবিসি।
মস্কোতে শুক্রবারের হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। কিন্তু ইঙ্গিত পাওয়া গেছে, হামলাকারীদের সঙ্গে ইউক্রেনের যোগসাজেশ আছে। তবে ইউক্রেনের কর্মকর্তারা জোরালোভাবে এই অভিযোগ অস্বীকার করেছে।
গতকাল শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়।
রাশিয়ার নিরাপত্তা প্রধানের বরাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ১১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে চারজন সরাসরি জড়িত।
প্রতিবেদনে জানা যায়, রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি এ ঘটনায় ১১ জনকে আটক করেছে। সংস্থাটি এমন তথ্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছে। এর মধ্যে চারজন সরাসরি হামলায় জড়িত। অন্য সন্দেহভাজনদেরও আটক করার চেষ্টা চলছে।
এ ঘটনাকে ‘রক্তাক্ত সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
এমভি আবদুল্লাহ সম্পর্কে যা বললেন ভারতীয় নৌ প্রধান
ফের ঝড়-বৃষ্টির আভাস
মন্দিরে চুরির আগে প্রতীমার পা ধরে ক্ষমা চান হারুন