এখন অনেকটাই সুস্থ- সিঙ্গাপুর থেকে ফিরে জানালেন ফখরুল 

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৯:২৮ পিএম

১৮ দিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৩ মার্চ) সন্ধ্যা ছয়টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম।

এ সময় বিমানবন্দরে ফখরুলকে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলে বিএনপি মহাসচিব। তিনি জানান, শারীরিকভাবে এখন অনেকটাই সুস্থ। দলের হাইকমান্ডের সঙ্গে কথা বলে এবং দেশের সার্বিক পরিস্থিতি দেখে কর্মসূচিতে অংশ নেয়ার কথাও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত