পরকীয়া প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের ফাঁসি

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৬:০২ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে পরকীয়া প্রেমিকাকে হত্যার দায়ে ওবায়দুর মোল্লা (৩২) নামে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না আসামি। ওবায়দুর মোল্লা জেলার বোয়ালমারী উপজেলার পশ্চিম ভাটদী এলাকার ওয়াহেদ মোল্লার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১০ মার্চ ফরিদপুরের বোয়ালমারীর পশ্চিম ভাটদীর স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন মনিরা বেগম (৩৪) নামে এক গৃহবধূ। নিখোঁজের চারদিন পর একই এলাকার একটি গম ক্ষেত থেকে মনিরার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত শেষে পুলিশ ওবায়দুরকে আসামি করে চার্জশিট দাখিল করে।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন বলেন, মনিরা বেগম নামে এক পরকীয়া প্রেমিকাকে হত্যার দায়ে ওবায়দুর মোল্লা নামের এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত