তৃপ্তি দিমরি এখন বলিউডের চর্চিত নাম। একাধিক বড় ছবিতে অভিনয় করছেন। একের পর এক প্রস্তাব আসছে তার কাছে।
এবার তৃপ্তির সঙ্গে প্রেমের ইচ্ছা প্রকাশ করলেন ছবিরই এক অভিনেতা। তিনি হিন্দি ছোট পর্দার পরিচিত মুখ সিদ্ধান্ত কার্নিক। সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’-এ সিদ্ধান্ত রণবীর কাপুর অভিনীত চরিত্রটির শ্যালকের চরিত্রে অভিনয় করেছিলেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সিদ্ধান্ত জানিয়েছেন যে তিনি তৃপ্তিকে ‘ডেট’ করতে ইচ্ছুক। এই খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছেন তৃপ্তির অনুরাগীরা। যদিও তৃপ্তি নিজে এখনও সিদ্ধান্ত প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দেননি।
উল্লেখ্য, অভিনেত্রী মেঘা গুপ্তের সঙ্গে বিয়ের চার বছর পর ২০২০ সালে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয় সিদ্ধান্তের।
‘অ্যানিমেল’-এর পর বলিউডে তৃপ্তির চাহিদা তুঙ্গে। ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করছেন তিনি। অন্য দিকে ‘গুড নিউজ’ ছবির সিক্যুয়েল ‘ব্যাড নিউজ’ ছবিতে ভিকি কৌশলের সঙ্গে অভিনয় করছেন তৃপ্তি।
খলনায়ক চরিত্রে নায়করা কে কত পান