মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ কমিটি।
আজ মঙ্গলবার সকালে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, কো-চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরী এবং উপ-কমিটির সদস্য সচিব আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের নেতৃত্বে কমিটির সদস্যরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ এবং মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগ করা সকল বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শনস্বরূপ নিরবতা পালন এবং তাদের বিদেহ আত্মার মাগফিরাত কামনায় দোআা করা হয়।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
