সাহরি রান্নার সময় গ্যাস বিস্ফোরণে দগ্ধ পরিবারের সবাই

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০২:৫৪ পিএম

ঢাকার ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করেছে স্থানীয়রা।

পৌরসভার মোকামটোলা এলাকায় বুধবার ভোর রাতে সাহরির জন্য রান্না করার সময় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা।

দগ্ধরা হলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নান্নু মিয়া (৬২), তার স্ত্রী সুফিয়া বেগম (৪৮), মেয়ে গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাথী আক্তার মৌ (২৩) ও ছেলে কলেজছাত্র সোহাগ (১৯)।

ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল রানা জানান, ধারণা করা হচ্ছে, লিকেজ থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তারা দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে মনে হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত