পোশাক শিল্পে স্থিতিশীলতা বৃদ্ধিতে সুইডিশ প্রতিনিধি দলের গার্মেন্ট পরিদর্শন

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৮:১০ পিএম

বাংলাদেশের পোশাক শিল্পের ইকোসিস্টেম সম্পর্কে ধারণা নিতে এবং এই শিল্পে স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষে ফকির অ্যাপারেলস পরিদর্শন করেছে সুইডিশ প্রতিনিধি দল। সুইডিস ওই দলে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী জোহান ফরসেল, বাংলাদেশে সুইডিশ রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ বন লিন্ড, এইচ অ্যান্ড এম-এর কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

এ সময় ফকির অ্যাপারেলসের ম্যানেজিং ডিরেক্টর ফকির মনিরুজ্জামানসহ প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরা প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন।

তারা সফরকালে জিএসপি সম্পর্কিত সমস্যা, দূষণ নির্গমন শূণ্যের কোটায় নিয়ে আসা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সহ তৈরি পোশাক শিল্পের নানামুখী চ্যালেঞ্জগুলোর ওপর আলোকপাত করা হয়।

প্রতিনিধি দল কর্মকর্তারা বাংলাদেশে স্থিতিশীল বাণিজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করে এবং জিএসপির মতো উদ্যোগের গুরুত্বের ওপর জোর দেন। 
 
ফকির অ্যাপারেলসো সুইডিশ কর্মকর্তাদের সফর বাংলাদেশের পোশাক শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশেষভাবে সহযোগিতা করবে বলে আশাবাদী তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত