শাকিবের ছবি বুকে নিয়ে বিমান থেকে লাফ

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০২:১৩ পিএম

বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছে এবারের জন্মদিনটি শাকিব খানের জন্য বিশেষ আবহ তৈরি করবে। জন্মদিন ঘিরে দেখানো হবে বিশ্বের সুউচ্চ ভবন বুর্জ আল খলিফায় ‘রাজকুমার’ সিনেমার ট্রেলার। কিন্তু দিন ঘনিয়ে আসলেই শোনা গেল অন্য বার্তা।

প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া চেষ্টা করছে এপ্রিলের প্রথম দিন ট্রেলারটি দেখানোর। তবে থাকবে না শাকিবের জন্মদিন নিয়ে বিশেষ কিছু। খোঁজ নিয়ে জানা যায়, এই রমজানে ছবিটির ট্রেলার দেখাতে পারবে না। সময় মিলবে ঈদের পর।

এদিকে শাকিবের আরেক সিনেমা দরদ-এর প্রচার শুরু হয়েছে দুবাইয়ে। শাকিবের প্রথম প্যান ইন্ডিয়ান এই সিনেমার প্রচারে বিমান থেকে দরদ সিনেমার টি শার্ট পরে লাফ (স্কাই ডাইভিং) দিয়েছেন প্রচার দলের একজন সদস্য। এর একটি ছবি অনন্য মামুন দেশ রূপান্তরের নিকট সরবরাহ করেছেন।

UAE SHakib

আরো বেশ কয়েকটি ছবি পাঠিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে দরদের পোস্টার আঁকা কতগুলো ঝাণ্ডা লাগানো গাড়ি মরুর বুকে ছুটে চলেছে।

শাকিবের জন্মদিনকে বিশেষভাবে মনে রাখার জন্যই দরদ ছবি নিয়ে এমন প্রচারণায় নেমেছেন অনপন্য মামুন। গতকাল তিনি বলেছিলেন, শাকিব ভাইয়ের জন্মদিনে আমি দুটো সারপ্রাইজ দিব। একটু অপেক্ষা করেন।

ফলে আকাশে, মরুতে শাকিবের পোস্টার দেখল ভক্তরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত