মুম্বাইয়ের একটি বাড়ি ভাড়া নিলেন আমির খানের ভাগ্নে ইমরান খান এবং তার প্রেমিকা লেখা ওয়াশিংটন। তবে যার তার বাড়ি নয়, তিনি ভাড়া নিয়েছেন বলিউডের খ্যাতনামা পরিচালক প্রযোজক করণ জোহরের বান্দ্রার বাংলো। সেই বাড়ির জন্য প্রতি মাসে তাদের ভাড়া গুনতে হবে ৯ লাখ রুপি। তারা আপাতত করণের থেকে লিজে নিয়েছেন বাড়িটা।
জানা গেছে, ২০২৪ সালের ২০ মার্চ ভাড়া নেওয়ার এই চুক্তি সই করা হয়েছে। তিন বছরের জন্য আপাতত এই বাড়িটি ভাড়া নিয়েছেন ইমরান।
বেশ কিছুদিন আগেই ইমরান খান লেখা ওয়াশিংটনের সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন। স্বীকৃতি দিয়েছেন তাদের সম্পর্ককে। আমির খানের মেয়ে আইরা খানের বিয়েতেও একসঙ্গে এসেছিলেন তারা। যদিও এর আগে অভিনেতা অবন্তিকা মালিকের সঙ্গে বৈবাহিক জীবন কাটাতেন। তাদের দাম্পত্য জীবনের ইতি পড়ে ২০১৯ সালে।
ডিভোর্সের পর লেখার সঙ্গে সম্পর্কে জড়ান ইমরান। লেখাও এর আগে বিবাহিত ছিলেন। তিনি এর আগে ধৃতিমান চট্টোপাধ্যায়ের ছেলে পাবলো চট্টোপাধ্যায়কে বিয়ে করেছিলেন। প্রসঙ্গত এতদিন অভিনেতা বান্দ্রার পালি হিলের কাছে একটি জায়গায় থাকতেন। বান্দ্রার এই বাড়িটা সি ফেসিং।
প্রসঙ্গত বান্দ্রা জায়গাটি থাকার জন্য বহু বলিউড তারকারাই পছন্দ করেন। শাহরুখ খান, সলমন খান, জন আব্রাহাম সহ অনেকেই এখানে থাকেন।
আজব পোশাকে নজর কাড়লেন মনামী