সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পঞ্চগড় সিভিল সার্জনের কার্যালয়। প্রতিষ্ঠানটির অধীনে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ১৩ থেকে ১৬তম গ্রেডভুক্ত চার ক্যাটাগরির পদে মোট ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়।
পদসংখ্যা: ৪টি।
জনবল নিয়োগ: ৩০ জন।
১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২৫, ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
২. পদের নাম: পরিসংখ্যানবিদ
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৩. পদের নাম: স্বাস্থ্য সহকারী
পদসংখ্যা: ২৫
শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৬. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (অষ্টম শ্রেণি) পাস বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।
অভিজ্ঞতা: হালকা/ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ যানবাহন চালনায় অন্তত তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫) ও ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়স: ১৮ এপ্রিল ২০২৪ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।
আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৪ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ১৮ এপ্রিল ২০২৪।
শীর্ষ পদে নিয়োগ দিচ্ছে অগ্রণী ব্যাংক
চাকরি দিচ্ছে পেট্রোম্যাক্স এলপিজি, সপ্তাহে দুই দিন ছুটি