সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক অগ্রণী ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে জেনারেল ম্যানেজার পদমর্যাদায় চিফ ফিন্যান্সিয়াল অফিসার পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি, ডাকযোগে বা ই-মেইলে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: ব্যাংক অগ্রণী ব্যাংক পিএলসি।
পদ: চিফ ফিন্যান্সিয়াল অফিসার।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) বা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) বা সার্টিফায়েড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) বা সমমানের প্রফেশনাল ডিগ্রি থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ/এমবিএম ডিগ্রি বা অর্থনীতি, ফিন্যান্স, অ্যাকাউন্টিং বা ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা: জাতীয় বা আন্তর্জাতিক জার্নালে যেকোনো একটি প্রকাশনা থাকতে হবে।
অভিজ্ঞতা: কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টস বা ট্যাক্সেশনে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
প্রার্থীর বয়স: ২৫ এপ্রিল ২০২৪ তারিখে সর্বোচ্চ ৬০ বছর।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের দুই কপি ছবি, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপিসহ পূর্ণাঙ্গ সিভি সরাসরি বা ডাকযোগে পাঠানোর পাশাপাশি সফট কপি ই-মেইলে পাঠাতে হবে। খাম ও মেইলের সাবজেক্টে ‘Application for Chief Financial Officer’ লিখতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: জেনারেল ম্যানেজার, এইচআর প্ল্যানিং, ডিপ্লয়মেন্ট অ্যান্ড অপারেশনস ডিভিশন, হেড অফিস, ৯/ডি, দিলকুশা, সি/এ, ঢাকা-১০০০।
আবেদনের শেষ সময়: ২৫ এপ্রিল ২০২৪।
সূত্র: ব্যাংকের ওয়েবসাইট
চাকরির সুযোগ দিচ্ছে বুয়েট
চাকরি দিচ্ছে পেট্রোম্যাক্স এলপিজি, সপ্তাহে দুই দিন ছুটি