‘আরো এক পৃথিবী’ সিনেমায় অভিনয়ের জন্য সম্প্রতি সেরা নবাগতা অভিনেত্রী ক্যাটাগরিতে ফিল্মফেয়ার পুরস্কার জিতেন তাসনিয়া ফারিণ। সেসময় ট্যাক্সিক্যাবে করে পুরো শহর ঘুরেন অভিনেত্রী। আর সেখানেই এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হলেন ফারিণ।
সেই ট্যাক্সিচালকের সঙ্গে অভিনেত্রীর কথোপকথন একটি ভিডিও আকারে সোশ্যালে উন্মুক্ত করেন ফারিণ। সেখানে দেখা যাচ্ছে, ফারিণ ট্যাক্সিচালকের মেয়ের নাম জানতে চান। উত্তরেই খানিক চমকে যান অভিনেত্রী। চালক জানান, তার মেয়ের নাম তাসনিয়া ফারিণ। তৃতীয় শ্রেণির পড়ুয়া মেয়েটির বয়স সাড়ে আট বছর। শুরুতে তার নাম রাখা হয় রাফিয়া সুলতানা। বাবার নাম রাকিবের সঙ্গে মিল রেখেই এই নাম রাখা হয়। রাফিয়া নামেই বড় হচ্ছিল সেই কিশোরী। কিন্তু হঠাৎই তাসনিয়ার অনুরাগী হয়ে পড়েন ট্যাক্সিচালক। সেই কারণেই মেয়ের নাম রাখেন তাসনিয়া ফারিণ।
চালক জানান, অপূর্বের সঙ্গে ফারিণের অভিনয় সব থেকে ভালো লাগে তার।
এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি কলকাতায় এসে যে হোটেলে উঠেছি, সেখান থেকে বাইরে যাওয়ার সময় উনাকে পাই। উনার গাড়িতেই সারাদিন ঘুরেছি। উনারর মেয়ের নাম বদলের ঘটনা শুনে আমি অবা হয়েছি। এ সব ঘটনা ভালো কাজের আগ্রহ বাড়িয়ে দেয়।’
এবার কলকাতায় গিয়ে বুবলীকে একহাত নিলেন পরীমণি