প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাখাতে বিনিয়োগ বৃদ্ধি করতে এবং উচ্চশিক্ষাকে কর্মমুখী করতে ও শিক্ষার্থীদের কর্ম সংশ্লিষ্ট যোগ্যতা ও দক্ষতা বাড়াতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।
আজ বুধবার সচিবালয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে সাক্ষাতের সময় এ আগ্রহের কথা জানান।
এ সময় ফাতেমা ইয়াসমিন বলেন, এডিবির সবচেয়ে বড় সহযোগী রাষ্ট্র এখন বাংলাদেশ।
প্রতিনিধি দলে আরো ছিলেন এডিবির বাংলাদেশ মিশনের কান্ট্রি ডাইরেক্টর এডিয়েনন গিনটিং এডিবি অফিসের পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্সের সিনিয়র ডাইরেক্টর নিয়াজি, এডিবির প্রাইভেট সেক্টর অপারেশন ডিপার্টমেন্টের ডাইরেক্টর আসিফ সারদ চিমা, এডিবির ডেপুটি কান্ট্রি ডাইরেক্টর জিয়াংবো নিং, এডিবির কান্ট্রি অপারেশন হেড না উন কিম ও এডিবির এক্সটার্নাল রিলেশনের টিম লিডার গোবিন্দ বার।
কমিশনের একমাত্র উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া