‘আমি এমন অনেক সিনেমা ছেড়ে দিয়েছি যেখানে আমাকে যে পোশাক পরতে দেওয়া হয়েছিল তাতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করিনি। এমন অনেক গান ছিল যেখানে আমি বলেছি, ‘দুঃখিত, কিন্তু এটা উপযুক্ত মনে হচ্ছে না এবং আমি এটায় অনড় ছিলাম।’- সম্প্রতি এনডিটিভির সঙ্গে এক আড্ডায় কথাগুলো বলেন নব্বইয়ের দশকে বলিউড কাঁপানো অভিনেত্রী রাবিনা ট্যান্ডন।
নিজের মনের কথা খোলাখুলি ভাবেই বলতে পছন্দ করেন তিনি। জানিয়েছেন, অল্প বয়সে কীভাবে একাধিক প্রজেক্ট হাতছাড়া করেছেন তিনি। শুধুমাত্র তার মনে হয়েছিল, পোশাক বা নাচের স্টেপ অনুপযুক্ত তাই সিনেমা ছেড়ে দিতেন।
রাবিনা জানিয়েছেন, ‘মনে হয়েছিল, আমি এই নাচের স্টেপ করতে পারব না। এই পোশাকও পরতে পারব না’। এই নায়িকা বলেন, ‘এমন সময় এসেছে যেখানে আমাকে এর জন্য কয়েকটি সিনেমা এবং জিনিসপত্র ত্যাগ করতে হয়েছিল। তাও ঠিক আছে কিন্তু আমি আমার জীবনটা নিজের মতো করে বেঁচেছি।’
সম্প্রতি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে রাবিনা ট্যান্ডনের সিনেমা ‘পাটনা শুক্লা’।
মুম্বাই ছেড়ে দুবাইতে স্থায়ী হচ্ছেন ঐশ্বরিয়া? 