শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, জনবান্ধব বর্তমান সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নিয়মিত প্রান্তিক ও অসহায় মানুষদের সহায়তা করা হয়। তবে আজকের এ ঈদ উপহার বিতরণ একান্তই আমার ব্যক্তিগত উদ্যোগে। এতে উপজেলার কোনো অসহায় বাদ যাবে না। কেউ ঈদ সামগ্রী পাবে, কেউ অর্থ পাবে।
আজ শুক্রবার সকালে মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবা খান, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিয়াশীষ রায়, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ সাদিসহ আরো অনেকে।
জানা গেছে, নিজস্ব উদ্যোগে প্রান্তিক ও নিম্নআয়ের ৭০০ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
দুদকের মামলায় স্ত্রীসহ জামিন পেলেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান