এক দিনে মোহামেডানের 'তিন' জয়

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৯:৪৩ পিএম

দীর্ঘদিন পর ঘরোয়া শীর্ষ পর্যায়ের তিন খেলায় একইদিন তিনটি খেলাতেই জিতল মোহামেডান। ক্রিকেট, ফুটবল, হকি- তিন লিগের খেলা চলছে। মোহামেডানের তিনটি ইভেন্টেই দুর্দান্তভাবে জিতেছে। 

দিনের শুরুটা হয়েছে মোহামেডানের ক্রিকেটে জয় দিয়ে। গাজী টায়ার্সকে মাত্র ৪০ রানে অলআউট করে সাদা-কালো শিবির। এক উইকেট হারিয়ে ৩৮ বলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় মোহাডোন। 

এরপর মোহামেডান জিতেছে ফুটবলের প্রিমিয়ার লিগে। তবে শেখ রাসেলের বিপক্ষে ফুটবলের জয়টি একটু কষ্টার্জিত। এগিয়ে গিয়েও সাদা কালো জার্সিধারীরা ১-১ স্কোরলাইন নিয়ে বিরতিতে যায়। অবশ্য দ্বিতীয়ার্ধে দুই গোল করে ৩-১ ব্যবধানে শেখ রাসেলকে হারিয়েই মোহামেডান মাঠ ছাড়ে। 

দিনের শেষ জয়টি এসেছে হকিতে। বিকেলে মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মোহামেডান ৬-৩ গোলে বাংলাদেশ পুলিশকে হারায় এই জয়ে মোহামেডান ১২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠেছে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত