টাকা খেয়ে কয়েকজন পেইড রাইটার ও ব্লগার রাজকুমার সিনেমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে এসব অপপ্রচারকে পাত্তা দেন না ছবির প্রযোজক আরশাদ আদনান। দেশ রূপান্তরকে দেওয়া সাক্ষা সাক্ষাৎকারে এমনটাই বললেন তিনি।
রাজকুমার ছবির গান নিয়ে সামাজিক মাধ্যমে নানা রকম প্রতিক্রিয়া হচ্ছে, এ বিষয়ে আপনার অভিমত কী? এমন প্রশ্নের জবাবে আরশাদ আদনান বললেন, দেখেন আমি পর্যবেক্ষণ করেছি, ৫-৬ জন রয়েছেন যারা বলছেন রাজকুমারের গান কিছুই হয়নি। এরা পেইড। এর খুব অল্প টাকার বিনিময়ে পেইড রাইটার, পেইড বলে আর কি। এদের আমি কাউন্ট করি না। প্রিয়তমা ও রাজকুমারের প্রযোজক হিসেবে এদের কাউন্ট করলে নিজের লেভেলকেই ছোট করা হবে।
দেশ রূপান্তরের সঙ্গে এক সাক্ষাৎকারে এমনটাই অভিমত আলোচিত এই প্রযোজকের। ঈদে শাকিব খান ও মার্কিন অভিনেত্রী কোটনি কফি অভিনীত রাজকুমার ছবিটি মুক্তি পাচ্ছে। এই ছবির ইতিমধ্যে তিনটি গান মুক্তি পেয়েছে। এসব নিয়ে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। এরই প্রেক্ষিতে এমন ভাষ্য তার।
তিনটি গান মুক্তি পেলেও সমালোচনায় সবচেয়ে বেশি বিদ্ধ হইয় শেষ গানটি। ‘আমি একাই রাজকুমার’ শীর্ষক এই গানের গীতিকার ফেরারী ফরহাদ। ইমন চৌধুরীর সুর-সংগীতে এটি গেয়েছেন শামীম হাসান। এর কোরিওগ্রাফি করেছেন ভারতের অশোক রাজা। গানটির কথা থেকে শুরু করে কোরিওগ্রাফি, শাকিবের কস্টিউম, এমনকি গানের সঙ্গে নায়কের ঠোঁট মেলানোর অসামঞ্জস্যতা নিয়েও প্রশ্ন তুলছেন ভক্তরা।
তবে এসব সব প্রশ্ন, সব বিতর্ক ম্লান হয়ে যাবে বলে মনে করেন রাজকুমারের প্রযোজক। প্রিয়তমার চেয়েও ভালো ব্যবসা করবে রাজকুমার- এমনটাই মনে করেন আরশাদ আদনান। বললেন, অবশ্যই এই সিনেমা তৈরির নেপথ্যে প্রিয়তমার আত্মবিশ্বাসটা রয়েছে। কিন্তু সিনেমা প্রিয়তমার থেকে রাজকুমার বেটার হয়েছে, এটা আমার চোখে।
তিনি বলেন, আমি মনে করি প্রিয়তমা যে মানের ছবি ছিল তার থেকে অনেক বড় স্কেলের, অনেক বৈচিত্র্যের, অনেক লোকেশনের ছবি রাজকুমার। স্বাভাবিকভাবেই এটা বড় বাজেটের ছবি। আমরা সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়েছি বলেই রাজকুমার প্রিয়তমার চেয়ে বেটার ব্যবসা করবে। এটার প্রতিফলন আমি এখনই টেবিলে পাচ্ছি। টেবিল কালেকশন, রেন্টাল রাজকুমারের অনেক বেশি।
পুরো সাক্ষাৎকার এখানে পড়ুন
দেশের ১১৫ টির বেশি সিনেমা হলে রাজকুমার মুক্তি পাচ্ছে ঈদে। আর এই ছবির টেবিল কালেকশন পূর্বের সকল ইতিহাসকেও ছাড়িয়ে গেছে বলে জানালেন আরশাদ আদনান।
জীবনসঙ্গী খুঁজছেন নোরা ফাতেহি
আমি শাকিব খানের বিবাহিতা স্ত্রী
ইতিহাসে আগে ঘটেনি রাজকুমারের ক্ষেত্রে সেটাই ঘটছে