আসন্ন ঈদ ও বৈশাখ কে ঘিরে গীতিকার সুরকার তরুণ সিং এর ৭ গান প্রকাশ পাচ্ছে। গত ৫ এপ্রিল রিদোয়ান ফিল্মসের ব্যানারে তরুণ সিং এর কথায় রাজু আহম্মেদ এর সুর ও কণ্ঠে এস ডি সাগরের কম্পোজিশনে শুভ্র মেহরাজ এর পরিচালনায় "ইলকি বিলকি ভাব" শিরোনামের গানটি প্রকাশ পায়।
গানটিতে অভিনয় করেছেন টিকটক খ্যাত প্রিন্স মামুন ও লায়লা। দেখা যায়, প্রিন্স মামুনের অফিসিয়াল পেইজে গানটি আপলোড দেয়ার দুই দিনের মধ্যে ৪০ লাখ স্ট্রিম যায়। তরুণ সিং এর বাকি ৬ টি গানও প্রকাশের অপেক্ষায় রয়েছে।
ইলকি বিলকি ভাব গেয়েছেন রাজু আহম্মেদ, নিপাট ভদ্রলোক গেয়েছেন সুজানা রুপা ও মৌসুমি ইসলাম, রাজকুমারী গেয়েছেন এসডি রুবেল ও শ্রাবন্তী সায়ন্তনী, অভিমানে দুরে থেকো না গেয়ছেন নোলক বাবু, আল্লারে কবো গেয়েছেন মাসুদ টুটুল, চল রমনাতে যাই গেয়েছেন রোজিনা আক্তার, থাক না জমা কিছু ব্যথা গেয়েছেন রাজু আহম্মেদ ও সুজানা রুপা।
গানগুলো যথাক্রমে প্রকাশ পাবে ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম ইউটিউবে।
৪-৫ জন রাজকুমার ছবির অপপ্রচার চালাচ্ছে
গুটিপোকায় পাওলি দাম