দরজায় কড়া নাড়ছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। তাই নাড়ীর টানে বাড়ি ফেরার তাগিদে ভিড় বেড়েছে বাসটার্মিনালে৷ কিন্তু বাস সংকটের কারণে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা। টিকিট কেটেও যথাসময়ে বাসের দেখা পাচ্ছেন না তারা। ফলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঈদে বাড়ি ফেরার উদ্দেশে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন বাস টার্মিনালে। কিন্তু যাত্রীর তুলনায় বাস কম থাকায় ভোগান্তির মুখে পড়েছেন তারা। টিকিট কেটে ঘণ্টার পর ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করছেন।
রাজধানীর মহাখালী বাসটার্মিনাল ঘুরে দেখা যায়, উত্তরবঙ্গগামী শাহ ফতেহ আলী, এস আর ট্র্যাভেলস, এনা পরিবহন, অভি এন্টারপ্রাইজ, এস আই এন্টারপ্রাইজ, রাজিব এন্টারপ্রাইজ, একতা পরিবহনের কাউন্টারে যাত্রীদের উপচে পড়া ভিড়।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, যে গাড়িগুলো ঢাকা ছেড়ে গিয়েছিল মহাসড়কে যানজটের কারণে সেগুলো যথাসময়ে ফিরতে পারছে না। তাই বাস সংকট দেখা দিয়েছে।
অনন্যা পরিবহনের কাউন্টার ম্যানেজার সেলিম আহমেদ বলেন, রাতে যে বাসগুলো ছেড়ে গিয়েছিল, সেগুলো জ্যামের কারণে যথাসময়ে ফেরত আসতে পারছে না। তাই বাসের সংকট দেখা দিয়েছে। এছাড়া আজ যাত্রীর চাপ প্রচুর। তাই বাস ছাড়তে কিছুটা বিলম্ব হচ্ছে। আশা করছি বিকেলের মধ্যে সব যাত্রীকে আমরা পৌঁছে দিতে পারব।
বগুড়াগামী একতা পরিবহনের কাউন্টার ম্যানেজার মো. জসিম বলেন, আমাদের আপাতত কোনো বাস সংকট নেই। নির্দিষ্ট সময়ের মধ্যেই গাড়ি ছেড়ে যাচ্ছে।
ঈদের স্বাস্থ্য সচেতনতা
মিউজিক ভিডিওতে প্রথমবার একসঙ্গে লায়লা-মামুন