ঈদ আনন্দে নাগরিক টিভির পর্দায় প্রচার হবে সাত পর্বের ওয়েব সিরিজ ‘মাফিয়া’। সিরিজটি দেখানো হবে ঈদের দিন থেকে টানা সাতদিন; প্রতিদিন রাত ৯টায়। শাহিন সুমনের পরিচালনায় এই সিরিজে অভিনয় করেছেন জাহিদ হাসান, মাহিয়া মাহি, মিশা সওদাগর, আঁচল, ইমন, শ্যামল মাওলা, রাশেদ মামুন অপু, আনিসুর রহমান মিলন, সাইফ খান, ডন, শিবা শানুসহ আরও অনেকে।
এই সিরিজটির কাহিনি আবর্তিত হয়েছে আন্ডারওয়ার্ল্ডের গডফাদারকে ঘিরে। যিনি সবসময় থেকে যান ধরাছোঁয়ার আড়ালে। এক সময় গডফাদার তার নিজের স্বার্থসিদ্ধির জন্য তার নিজের লোকদের মধ্যে একজনকে দিয়ে আরেকজনকে কিলিং, অপহরণ থেকে শুরু করে যেকোনো ধরনের অপকর্ম আছে সবগুলো তিনি করান।
কিন্তু এর ভেতরে পেছনের গল্পের কারণে একটা সময় দেখা যায় এই সন্ত্রাসী গোষ্ঠীর কারণে আঁচল তার ডিশ ব্যবসায়ী বাবাকে প্রথম হারায়। ডিসের ব্যবসা নিয়ে কোন্দল এলাকায় এলাকায়। এটাকে কেন্দ্র করে কমিশনারের সঙ্গে সন্ত্রাসীদের গ-গোল শুরু হয়। সেখান থেকে আস্তে আস্তে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ চলে যায় নোনি ভাইয়ের হাতে। এভাবেই কাহিনি হয়ে ওঠে আরও উত্তেজনাপূর্ণ।
৪ হাজার টাকা দামের তরমুজের পক্ষে সাফাই গাইলেন মিলন
অবশেষে ভেঙেই গেল ঐশ্বরিয়ার সংসার!
আমি গরুর মাংস খাই না, মিথ্যা কথা: কঙ্গনা