নাটোরের লালপুরে দোকানে ভাঙচুর চালিয়ে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনার বিচার দাবিতে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।
আজ মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার লালপুর বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার নুরুল্লাহপুর গ্রামের ওমরের ছেলে আহি (২১) ও রামকৃষ্ণপুর গ্রামের জমির মন্ডলের ছেলে আশিকুজ্জামান (২৮)।
ব্যবসায়ীরা জানান, বাজারের চাঁদের হাট কমসমেটিক দোকানের মালিক আহির সঙ্গে কোম্পানির সেলসম্যান মাসুমের কথা কাটাকাটি হয়। এর জেরে মাসুম একই গ্রামের মানোয়ার হোসেন নান্টুর ছেলে অপূর্ব ও তার বন্ধু সিয়াম, রায়হানসহ ৫/৬ জনকে ডেকে এনে অতর্কিত দোকানে ভাঙচুর চালায় এবং চাপাতি দিয়ে দুই দোকানিকে কুপিয়ে জখম করে। পরে অন্যান্য ব্যবসায়ীরা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদিকে এ ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে থানায় যান ব্যবসায়ীরা।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, এ ঘটনায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওয়েব সিরিজ ‘মাফিয়া’ নাগরিক টেলিভিশনে