ঈদ করতে ঢাকা থেকে গতকাল মঙ্গলবার বাড়িতে এসেছিলেন গোপালগঞ্জ সদর উপজেলার বড়ফা গ্রামের মহিন মীনা (৪০)। তিনি ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করেন। আজ বুধবার সকালে চাচাতো ভাই নজরুল মীনার হাতে খুন হন তিনি। তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ নিহতের পরিবারের।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান জানান, সকাল সোয়া ৯টার দিকে এজমালী পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে মহিন মীনার সঙ্গে তার চাচাতো ভাই নজরুল মীনার বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে নজরুল তার হাতে থাকা দা দিয়ে মহিন মীনার মাথা ও ঘাড়ে আঘাত করেন। এ সময় অন্যরা লাঠি দিয়ে পিটিয়ে তাকে আহত করে।
তিনি আরো বলেন, এতে তিনি মারাত্মক আহত হলে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘোড়ার গাড়িতে চড়িয়ে ইমামকে রাজকীয় বিদায়
যে কারণে ঢাকায় অনুষ্ঠিত হলো ঈদের নামাজ