মাকে নিয়ে ঈদে দীঘির কষ্টের স্মৃতি

আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০২:০১ পিএম

ঈদুল ফিতরকে কেন্দ্র করে তারকাদের জীবন ছিল ব্যস্ত। এখনো ঈদের রেশ কাটেনি। এদিকে শোবিজ অঙ্গনের মানুষেরা ঈদ পালন করছেন। ঈদ নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন প্রার্থনা ফারদিন দীঘি। 

তিনি বলেন, বাবা শুধু আমার জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন। তার প্রতি বাড়তি আবেগ আর অসীম শ্রদ্ধা কাজ করে। মা যখন অসুস্থ ছিলেন তখন তাকে হাসপাতালের বিছানায় সামলেছেন বাবা, আবার আমাকেও। শৈশব ও কৈশোরের বর্ণিল ঈদগুলো কাটিয়েছি পরিবারের সঙ্গে। এখনো ঈদ আসে। কিন্তু সেই আগের মতো আর উদযাপন করতে পারি না।

এ অভিনেত্রী বলেন, আগে যেমন অনেকটা পাখির মতো ডানা মেলে উড়তে পারতাম। এখন কিন্তু সেটা আর পারি না। ঈদ আসলে হয়তো আনন্দে মেতে উঠি। ঘটা করে কেনাকাটার পাশাপাশি ঈদের দিনের বিভিন্ন পরিকল্পনাও থাকে।

এরপরই আবার মায়ের কথা স্মরণ করে তিনি বলেন, শৈশবে ঈদের দিন মায়ের হাতের রান্না করা খাবার বেশ মজা করে খেতাম। অন্যসব মায়েদের মতো আমার মা-ও খুব মজা করে রান্না করতেন। কিন্তু আজ মা নেই। এ জন্য ঈদের দিনের সব রান্না আমিই করি। শুধু রান্না নয়, ঘর গোছানো থেকে শুরু করে ঈদের দিনের সব কাজ একাই সামলাই। ইন্দিরা রোডের বাসায় বন্ধুরা আসে। ওদের নিয়ে আড্ডা দেই। খাওয়া-দাওয়া করি।

 এবার ঈদে দীঘি অভিনীত কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। তবে সম্প্রতিই মাহমুদুর রহমান হিমি পরিচালিত একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন তিনি। আর ঈদের পর কালচারাল শো করার জন্য লেবাননে যাওয়ার কথা রয়েছে দীঘির।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত