মিডিয়ায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থনা ফারদিন দীঘি। গুঞ্জন আছে জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে সম্প্রতি কথা বলেছেন দীঘি। তার সঙ্গে দীঘির প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। প্রায় সময়ই তাদের নিয়ে চর্চা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
দীঘি বলেন, ‘তৌহিদ আফ্রিদির সঙ্গে এখনো ভালো বন্ধুত্ব। বন্ধুত্বের কোনো সময় থাকে না, বিষয়টা এমন না যে এখন বন্ধুত্ব আছে, পরে বন্ধুত্ব থাকবে না। সব সময় সে আমার বন্ধু। একজন ভালো বন্ধু। আমাদের মিডিয়ায় বন্ধুত্ব নিয়ে অনেক বেশি কথা হয়েই থাকে। এটা অনেকটা মনগড়া কথাও। সব মিলিয়ে আমি বলব, আফ্রিদি সব সময় ভালো বন্ধু ছিল, আছে, থাকবে।’
ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে বেশ আলোচিত তৌহিদ আফ্রিদি। ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে রয়েছে তাঁর লাখ লাখ অনুসারী। ছাত্র–জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর থেকেই সরব তৌহিদ আফ্রিদি কিছুটা নীরব আছেন। তাই অনেকের মনে প্রশ্ন ছিল, আফ্রিদির সঙ্গে কি দীঘির সম্পর্ক কিংবা যোগাযোগ কি এখনো আছে? দীঘিও অকপটে জানালেন, বন্ধুত্ব একটা সময় থাকবে আর অন্য সময় থাকবে না, বিষয়টা তো তেমন না।
সম্প্রতি বেস্ট ইন্সপায়ারিং অ্যাক্টর পুরস্কার পান দীঘি এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানি না, সবাইকে কতটা অনুপ্রাণিত করতে পারি। তারপরও আমার কাজ দিয়ে চেষ্টা থাকে। তবে আসলে পুরস্কারটা আমার কাছে অনেক বেশি অনুপ্রেরণার। পুরস্কার পেতে ভালো লাগে। প্রতিটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে যখন আমার নাম ঘোষণা করা হয়, তখন খুব ভালো লাগে।’
শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পথচলা শুরু দীঘির। কয়েকটি ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২১ সালে দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে নায়িকা দীঘির অভিষেক হয়। এরপর তিনি ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ও ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতেও অভিনয় করেছেন।
ট্রাম্পের বিজয়ে যুক্তরাষ্ট্র ছাড়ছেন হলিউড তারকারা!