প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০৯:৫১ পিএম

নেত্রকোণার খালিয়াজুরীতে বাড়ির সীমানাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে জীবন সরকার (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।

আজ শুক্রবার (১২ এপ্রিল) বিকালে উপজেলার হায়াতপুর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত জীবন সরকার নগর ইউনিয়নের হায়াতপুর গ্রামের মৃত গুরু চরন সরকারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হায়াতপুর গ্রামের জীবন সরকার ও নেহারঞ্জন চৌধুরীর বাড়ির একই সীমানা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার বিকেলে নেহারঞ্জন চৌধুরীর ও জীবন সরকারের মধ্যে বাকবিতন্ডা হয়। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রতিপক্ষের আঘাতে জীবন সরকার গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।

জীবন সরকারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নগর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার অমর চৌধুরী বলেন, নেহারঞ্জন চৌধুরীর সাথে জীবন সরকারের দীর্ঘদিনের বাড়ির জায়গা নিয়ে বিরোধ ছিল।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা জানান, উপজেলার হায়াতপুর গ্রামে প্রতিপক্ষের আঘাতে জীবন সরকার নামে এক লোক নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত