ঈদের দ্বিতীয় দিনে হাউসফুল দর্শক হয়েছে জায়েদ খানের সোনার চর। দীর্ঘ এক যুগ পর ঈদে মুক্তি পেল এই নায়কের অভিনীত কোনো সিনেমা। ঈদের দ্বিতীয় দিন কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে দুপুর আড়াইটায় ‘সোনার চর’র শো হাউসফুল হয়।
এদিকে আজ শনিবারও জায়েদ খানের সোনার চর লায়ন ও যমুনা ব্লকবাস্টারে দর্শকের ঢল দেখা যায়। দর্শকেরা সোনার চর দেখে মুগ্ধতা প্রকাশ করেন। অনেকেই বলছেন জায়েদ খানের এই সিনেমা দেখলে তার অভিনয়ের উন্নতি দেখা যাবে।
লায়ন সিনেমাসে সব বয়সী দর্শক দেখা যায়। একাধিক তরুণ তরুণী জায়েদ খানের সিনেমা দেখে মুগ্ধতা প্রকাশ করেন। এক তরুণী বলেন, জায়েদ খানের সিনেমা দেখলাম তার অভিনয় অনেক সুন্দর হয়েছে। অভিনয়ে উন্নতি হয়েছে। একই সঙ্গে গ্রামীন পরিবেশে গল্প এগিয়েছে এটা খুবই ভালো লেগেছে।
আরেক তরুণী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ফুটে উঠেছে। ফলে আমাদের প্রত্যেকের এই ছবি দেখা উচিত। জায়েদ খানের অভিনয় দেখে আমার সত্যিই ভালো লেগেছে। খুবই সুন্দর একটি গল্পের ছবি।
এক নারী বলেন, আমার খুব ভালো লেগেছে সোনার চর সিনেমা। জায়েদ খানকে ভালো লেগেছে, মৌসুমী ও ওমর সানীকেও ভালো লেগেছে। সিনেমার গল্পটাও সুন্দর ছিল। সবার দেখা উচিত।
বুবলীর কথায় অপু বিশ্বাসের মন খারাপ!
‘ওমর’ সিনেমা দেখে হাউমাউ করে কাঁদলেন চয়নিকা
এক পাঙাশের দাম ১৮ হাজার