ময়মনসিংহের গফরগাঁওয়ে মেয়ের বাড়ি থেকে নিখোঁজের ৩ দিন পর মিলন রানী দে (৬৫) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ পাওয়া গেছে বিলের পানিতে। তিনি পৌর শহরের শিলাসী গ্রামের মৃত নারায়ণ চন্দ্র দের স্ত্রী। রবিবার দুপুরে উপজেলার সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের আন্দাপুরী বিলের পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ বৃদ্ধার লাশ উদ্ধার করে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মিলন রানী দে তার মেয়ে অনিতা দেবনাথের সাথে উপজেলার যশরা ইউনিয়নের বখুরা গ্রামে থাকতেন। ১ বছর আগে স্ট্রোক করে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। গত শুক্রবার কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। পরিবারের লোকজন স্বজনদের বাড়িতে না পেয়ে সামাজিক যোগাযোগ মধ্যমে নিখোঁজের সংবাদ প্রচার করে। পরে রবিবার দুপুরে তার লাশ পাওয়া যায়।
নিহতের মেয়ে অনিতা দেবনাথ বলেন, আমার মা আমার সাথে থাকতেন। শুক্রবার থেকে মা নিখোঁজ হয়। আমার মা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। আজ মা লাশ হয়ে আমার কাছে ফিরলেন।
গফরগাঁও থানার ওসি শাহীনুজ্জামান খান বলেন, পরিবারের লোকজন এসে নিহতের লাশ শনাক্ত করে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জানা গেল কত ডলারে ছাড়া পেল এমভি আবদুল্লাহ
নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু