এ বছর প্যারিসে হতে যাওয়া গ্রীষ্মকালীন অলিম্পিকের আলোক শিখা প্রজ্জ্বলন করা হয়েছে অলিম্পিকের জন্মভূমি গ্রীসের অ্যাথেন্সে। জমকালো আয়োজনের মাধ্যমে ঐতিহ্য ও রীতি মেনে শিখা প্রজ্জ্বলিত হয়।
গ্রীস থেকে প্যারিসে এ শিখা পৌঁছানোর আগে ৫ হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে এ শিখা। তারপরই ফ্রান্সে এবারের আয়োজকদের হাতে তুলে দেওয়া হবে এটি।
১৮৯৬ সালে পৃথিবীর প্রথম আধুনিক অলিম্পিকের শুরু হয়েছিল গ্রীসের অ্যাথেন্সে। সেই থেকে চার বছর পর পর হওয়া অলিম্পিকের আলোকশিখা প্রজ্জ্বলিত হয়ে আসছে অ্যাথেন্সে।
ওই ধারাবাহিকতা রক্ষা করে জমকালো আয়োজন, কোরিওগ্রাফ ও উৎসবমুখরতার মধ্য দিয়ে সম্পন্ন হলো এবারের শিখা প্রজ্জ্বলন।
