সন্তান জন্মের আগে নিয়মিত রামায়ণ পড়ছেন ইয়ামি গৌতম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৬:৪৯ পিএম

৯ মাসের অন্তঃসত্ত্বা ইয়ামি গৌতম। খবর অনুযায়ী, মে মাসের প্রথম সপ্তাহেই নাকি তার কোল জুড়ে আসবে নতুন অতিথি। তবে সন্তান ঠিক কেমন হবে, তার জন্য় এখন থেকেই প্রস্তুতি শুরু ইয়ামির।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামি বলেছেন, ‘আদিত্য নজরে নজরে রেখেছে আমাকে। খুবই দেখভাল করছে আমার। আমার জন্য অমর চিত্র কথা এবং রামায়ণ কিনে নিয়ে এসেছে। নিয়মিত আমি রামায়ণ পড়ছি। আমি শুনেছি, আমার মাও অন্তঃসত্ত্বা থাকার সময় রামায়ণ পড়তেন।’

‘আর্টিকল ৩৭০’ সিনেমার প্রচারেই পুরো ইয়ামির অন্তঃসত্ত্বা বিষয়টা পরিস্কার হয়েছিল। মঞ্চে স্ত্রী ইয়ামিকে অতি সন্তপর্নে হাত ধরে তুলতে দেখা গিয়েছিল পরিচালক স্বামীকে। অভিনেত্রীর পরনে লম্বা ট্রেঞ্চ কোর্ট। বেবিবাম্প ঢাকার শত চেষ্টা করলেও ইয়ামি গৌতমের হাঁটাচলা দেখে আর কোনও সন্দেহ ছিল না।

আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘ভিকি ডোনর’ সিনেমার মাধ্যমে বলিউডে নিজের সফর শুরু করেন ইয়ামি। তারপর একাধিক হিন্দি, তামিল, তেলুগু সিনেমায় অভিনয় করেছেন। ২০১৫ সালে ‘সানাম রে’ সিনেমার শুট চলাকালীন অভিনেতা পুলকিত সম্রাটের প্রেমে পড়েন ইয়ামি। ২০১৮ সালে দুজনের ব্রেকআপ হয়।

২০১৯ সালে মুক্তি পায় ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। আদিত্য ধর পরিচালিত এই ছবিতে জেসমিনের চরিত্রে অভিনয় করেন ইয়ামি। শোনা যায়, ‘উরি’র সেটেই আদিত্য আর ইয়ামির প্রেম শুরু হয়। হিমাচল প্রদেশের মেয়ে ইয়ামি। ২০২১ সালে সেখানেই ছিমছামভাবে বিয়ে সারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত